‘লিপস্টিক’ নিয়ে ব্যস্ত আছেন পূজা চেরি
বয়সেই দর্শকের মন জয় করেছেন পূজা। বয়স কম হলেও অভিনয় নিয়েই কাটে তার ব্যস্ততা। পুজার
বর্তমান সময় এখন যেন কেড়ে নিয়েছে ‘লিপস্টিক’। সমপ্রতি সংবাদ মাধ্যমকে পুজা জানান
‘লিপস্টিক’এর শুটিং নিয়েই তার ব্যস্ততা চলছে। পূজা বলেন, সপ্তাহখানেক হয় লিপস্টিকের শুটিং শুরু
করেছি। লিপস্টিকের গল্প সম্পর্কে পূজা বললেন, পরিচালক কামরুজ্জামান রোমানের পরিচালনায়
‘লিপস্টিক’ সিনেমাটির গল্প দারুণ। মনে হয়েছে আমার গল্প! এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক।
পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘মাসুদ রানা’ সিনেমার
কয়েকটি দৃশ্য বাকি।

No comments:
Post a Comment